বদলগাছীতে বিরোধপূর্ণ জমিতে বিষ প্রয়োগে ইরি ধান নষ্ট!

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৩৫

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

শনিবার বদলগাছীতে বিরোধপূর্ণ ২০ বিঘা জমিতে বিষ প্রয়োগে ইরি ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউপির গোরশাহী গ্রামের হারুন অর রশীদ, জিয়াউর রহমান, জিল্লুর রহমান ও জাইদুল ইসলামসহ কতিপয় ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের নবীউদ্দীনের ২০ বিঘা জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে। এতে ওই জমির ইরি-বোরো ধান গাছ পুড়ে হলুদ হয়ে গেছে।

এদিকে জাইদুল ইসলামের স্ত্রী রুমি বেগম ও হারুনের স্ত্রী সাজেদা বেগম বলেন, জমি নিয়ে বিরোধ হতে পারে। কিন্তু আমরা বিষ প্রয়োগ করিনি।

নবীউদ্দীন উপরোল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

থানার ওসি জালাল উদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।