রাজধানীতে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১২:৪৩
 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহানা আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
গত ১৫ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে রাজধানীর পল্লবী থানা এলাকার ভাড়া বাসায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন সাহান। আগুনের তার শরীরের ৫০ ভাগ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
 
পল্লবী থানার ওসি দাদন ফকির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।