শীতলক্ষ্যায় দুদিন পর মায়ের লাশ উদ্ধার

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৩:১৯
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজ মা সেতু বেগমের লাশও উদ্ধার করা হয়েছে।
 
শুক্রবার সকালে নগরীর কুমুদিনী এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগে বৃহস্পতিবার সকালে মদনগঞ্জ শাহ সিমেন্ট ঘাট এলাকায় তার তিন বছর বয়সী ছেলে সাফিনের লাশ ভেসে উঠে।
 
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, বুধবার রাত আটটার দিকে নারায়ণগঞ্জ নদীবন্দরের কেন্দ্রীয় খেয়াঘাট থেকে রেলিবাগান এলাকার চান মিয়া, তার স্ত্রী সেতু ও ছেলে সাফিন নৌকায় করে  নদী পার হচ্ছিল।  এ সময় নৌকাডুবির ঘটনা ঘটে।  এরপর থেকে তারা নিখোঁজ ছিল।