রাজধানীর তেজগাঁও থেকে প্রতারণার অভিযোগে অ্যাডভোকেট পলাম কুমার রায় নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-২। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
র্যাব ২ এর এএসপি খালিদ বোরহান জানান, অ্যাডভোকেট পলাম কুমার রায় দীর্ঘদিন কোহিনূর কোম্পানিতে চাকরি করেছেন। চাকরিরত অবস্থায় তিনি কোম্পানিটির বিপুল পরিমান টাকা আত্মসাৎ করেন। এতো দিন তিনি আত্মগোপনে ছিলেন।
