পিত্জা ইন্ এর সকল আউটলেটে ক্রেতারা বিকাশে পেমেন্ট দিতে পারছেন। এ লক্ষ্যে সমপ্রতি চুক্তি বিনিময় করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং পিত্জা ইন্ এর জেনারেল ম্যানেজার মেজর (অব.) মোহাম্মদ আশফাক হোসেন। এ সময় বিকাশের হেড অব এম-কর্মাস মাহবুব সোবহান উপস্থিত ছিলেন
০০০
মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন এসিসটেন্স ফর ব্লাইন্ড চিলড্রেন (এবিসি) কে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে। সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজার উপস্থিতিতে পরিচালক মো. আনোয়ারুল হক এবিসি’র কোষাধ্যক্ষ মুনিরা খানের হাতে চেক হস্তান্তর করেন। এসময় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আমানউল্লাহ, এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন
০০০০
চট্টগ্রামের সন্দ্বীপে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১৩৪তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদ। এ সময় ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ জাহিদ হাসান, হেড অব আইটি ইন্ফ্রাস্ট্রাকচার মো. মোশাররফ হোসেন খান, জন-সংযোগ কর্মকর্তা মেজবা উদ্দিন আহেমদ উপস্থিত ছিলেন
০০০০
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে মুন্সিগঞ্জ পুলিশ লাইনে মুন্সিগঞ্জ জেলা পুলিশকে একটি এ্যাম্বুলেন্স প্রদান করা হয়। সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম-এর হাতে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন
