বেনাপোল সীমান্তে শিশুসহ ৩৪ নারী-পুরুষ আটক

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১২:১৩
যশোরের শার্শা উপজেলার বেনাপোলের গাতিপাড়া সীমান্তে শিশুসহ ৩৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। প্রসঙ্গত, অবৈধ পথে তারা ভারত থেকে বাংলাদেশে এসেছে।
 
জানা গেছে, শনিবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গাতিপাড়ার কামারবাড়ী বিজিবি পোস্ট এলাকার ইছামতি নদীর পাড় থেকে শিশুসহ এসব নারী-পুরুষকে আটক করে। এদের মধ্যে ২৪ পুরুষ, নয় নারী ও এক শিশু রয়েছে। এদের বাড়ি দেশের বিভিন্ন জেলা শহরে।
 
২১ বিজিবির ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্নেল আরিফুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মামলা করে দুপুরে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।