ফরিদগঞ্জে এক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১২:৫৩
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬-নং গুপ্টি ইউনিয়নের সাইসাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
 
জানা গেছে, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ওই কেন্দ্রে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার পর বেলা ১০টার দিকে কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
 
চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উজ্জ্বল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে ভোটগ্রহণ শুরু হবে।