নরসিংদীর শিবপুরে সাধারচর ইউনিয়নের তাতারকান্দিতে গত শুক্রবার শবমেহের স্পিনিং মিলস্ লিমিটেডের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শবমেহের স্পিনিং মিলস্ লি. শুভ উদ্বোধন করেন জনতা ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামান।
জনতা ব্যাংকের ডিএমডি মো. গোলাম ফারুকের সভাপতিত্বে ও শবমেহের স্পিনিং মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. মোস্তফা সরওয়ার এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এননটেক্স ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ ও শবমেহের স্পিনিং মিলস্ লি. এর চেয়ারম্যান আলহাজ মো. ইউনুছ বাদল।
এসময় আরও বক্তব্য রাখেন জনতা ব্যাংকের পরিচালক মো. ইমদাদুল হক, মাহাবুবুর রহমান হিরন, জনতা ব্যাংক লিমিটেড এর এমডি ও সিইও আ. ছালাম, জনতা ব্যাংক লিমিটেড সিবিএ সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, শবমেহের স্পিনিং মিলস্ লিমিটেড এর সম্মানিত পরিচালক মো. গোলজার হোসেন প্রমুখ।
