কুড়িলে লন্ড্রির দোকানে অগ্নিকাণ্ড, আহত ৫

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২০:০০
 
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ইউএস ড্রাই ক্লিনার্স লন্ড্রিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর একটার দিকে লন্ড্রিতে এ ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।
 
তারা হলেন- শাহজাহান (২৫), জুয়েল (২৩), নুকুল (২০), জুয়েল (২৫) ও মোশারফ (২৫)। বর্তমানে এ পাঁচজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। তারা সবাই আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়েছেন বলে চিকিত্সকরা জানিয়েছেন।
 

প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীন জানান, আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। শ্রমিকরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেছে। তবে এ সময় পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।