ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২০:৩৯
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শীতেলী গ্রামে ছোট ভাই ও ভাই বউয়ের লঠির আঘাতে সবেদ আলি (৭০ ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
 
শনিবার বিকালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ভাই ও ভাই বউকে আটক করেছে পুলিশ। 
 
হরিণাকুণ্ড থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, বাড়িতে যাতায়াতের পথ নিয়ে ছোট ভাই আব্দুস সাত্তারের সঙ্গে বড় ভাই সবেদ আলির বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপুর আড়াইটার দিকে দুই ভায়ের মধ্যে প্রথমে কথাকাটি শুরু হয়।  এক পর্যায়ে হাতাহাতি লেগে যায়। এ সময় ছোট ভাই আব্দুস সাত্তার ও তার বউ জাহানারা বেগম লাঠি দিয়ে সবেদ আলির মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকাল ৫টার দিকে তিনি মারা যান। পুলিশ ভাই আব্দুস সাত্তার ও তার বউ জাহানারা বেগমকে আটক করেছে।