বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হলো মাদক। মাদক আমাদের সমাজে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে আমরা শত চেষ্টা করেও এর থেকে বেরিয়ে আসতে পারছি না। যারা মাদক সেবন করে তার বড় একটা অংশ তরুণ। মাদক সেবনের ফলে তারা হারিয়ে ফেলছে জীবনের ছন্দ, গতি এবং স্পৃহা। মাদক দ্রব্যের মধ্যে রয়েছে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, আফিম, কোকেন, খাট ইত্যাদি। এগুলোর মধ্যে একটিও বাংলাদেশে উল্লেখযোগ্যভাবে চাষ বা উত্পাদন হয় না। তবু কেন এসব মাদক দ্রব্যের ছড়াছড়ি দেশে এত বেশি? এর উত্তর হলো, সীমান্তে নজরদারির গাফিলতি আর অসাধু ব্যবসায়ীদের অল্প সময়ে ধনী হওয়ার প্রচেষ্টা। অধিকাংশ মাদক দ্রব্যই পার্শ্ববর্তী দেশ থেকে চোরাকারবারির মাধ্যমে এদেশে আসে। তবে আশার বিষয় হলো সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই নীতির পাশাপাশি সরকারের উচিত হবে দল মত নির্বিশেষে প্রভাবশালী বড় বড় মাদক ব্যবসায়ী চিহ্নিত করে আইনের আওতায় আনা। তাহলে ছোট ব্যবসায়ীরা এমনিতেই নাস্তানুবাদ হয়ে যাবে। বর্তমানে গৃহীত পদক্ষেপে সফল হওয়া যাবে।
মো. শাহ আলম
রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
০
