রাজধানীর ভাটারা ধানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বালুর মাঠ থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক নারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি অর্ধগলিত।
ভাটারা থানার ওসি নূরুল মুক্তাকিম জানান, শনিবার দিবাগত রাত ১১টার দিকে ভাটারার চিতা খোলা ব্রিজের পূর্ব পাশের বালুর মাঠ থেকে বস্তাবন্দী অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। লাশের মাথা থেকে শরীর বিচ্ছিন্ন করা হয়েছে। ওই নারীর আনুমানিক বয়স ৩০ বছর। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
