চট্টগ্রামে সেরা ই-সেবা প্রদানকারী মাটিরাঙ্গার ইউএনও

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৮:৫৪
প্রযুক্তি সেবা পৌঁছে দিতে পাহাড় যে কোন বাধা নয় তা প্রমাণ করে দেখালেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান। তথ্য প্রযুক্তির ছোঁয়ায় পাহাড়ের দুর্গমতাকে অতিক্রম করে বিভাগের শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী দফতরের পুরস্কার পেয়েছে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।
 
রবিবার তিনদিনবব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিবসে বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন এ প্রযুক্তিপ্রেমী ইউএনও।
 
বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে পাহাড় যে পিছিয়ে নেই এ পুরস্কার যেন তারই স্বাক্ষর বহন করে। মাটিরাঙ্গায় প্রযুক্তি পৌঁছে দিতে নিরন্তর কাজ করে যাচ্ছেন তিনি।