তনু হত্যা: সারাদেশে আধাবেলা হরতাল পালিত হচ্ছে

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৪:৪৩
 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিসহ সারাদেশে গুম, খুন ও ধর্ষণের ঘটনায় বিচারহীনতার প্রতিবাদে সারা দেশে আধাবেলা হরতাল পালিত হচ্ছে।
 
সোমবার ভোর থেকে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যের আহ্বানে পালিত হচ্ছে এ হরতাল। হরতালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছে।
 
সরেজমিনে দেখা যায়, রাজধানীর শাহবাগ এলাকায় শতাধিক লোক হরতালের সমর্থনে স্লোগান দিচ্ছে। এ ছাড়া গাবতলী, পল্টন, মিরপুরসহ বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে অবস্থান চলছে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক সুস্মিতা রায় সুপ্তি।