মাগুরার শ্রীপুর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় এক ব্যক্তি নৃশংসভাবে খুন হয়েছেন। এ সময় ২০টিরও বেশি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
সোমবার সকালে উপজেলার চরজোকা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের সাহেব আলী মেম্বার ও বাহরুল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। সোমবার সকাল ১০টার দিকে সকালে বাহরুল গ্রুপের শরিফুল শেখের সঙ্গে সাহেব আলী গ্রুপের বাবলু শেখের বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবলু শেখকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। এ সময় ২০টিরও বেশি বাড়ি ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং মাগুরা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ঘটনাস্থলে রয়েছেন।
