ইত্তেফাক রিপোর্ট
জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ছয় হাজার ৮০০ রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিত্সাসেবা প্রদান, স্বেছায় রক্তদান ও আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৭টা ৩০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিত্সাসেবার উদ্বোধন, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বি-ব্লকের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও কেক কাটা এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
