মহেশখালীতে ভূষির বস্তা থেকে ৪টি বন্দুক সহ ৩ ব্যক্তি গ্রেফতার।

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ২২:৪৬
কক্সবাজারের মহেশখালীতে ৪টি দেশীয় বন্দুকসহ  ৩ জনকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ ।
২৫ এপ্রিল   সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার কালারমারছড়ার  ইউনিয়নের সোনার পাড়া থেকে এ  ৩ জনকে আটক করা হয়।
 
মহেশখালী থানা পুলিশ সুত্র জানায়, চট্টগ্রামের বাশঁখালী থানার গণ্ডমারা ইউনিয়রের মেহের আলী পাড়া  গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র জাগির হোসেন প্রকাশ জমির (৪০) ও তমিজ উদ্দিনের পুত্র নুরুল ইসলাম প্রকাশ গুরা বাশি  (২৮)  একটি গাড়ী নিয়ে দেশীয় ৪টি অস্ত্র নিয়ে যাচ্ছিল।
 
গোপন সংবাদ পেয়ে কালামারছড়া পুলিশের এস আই বোরহান উদ্দিনের নেতৃত্বে কালারমারছড়া প্রধান সড়কে তল্লাশী চালিয়ে বন্দুকধারীদের গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ জানায়  অস্ত্রের ব্যবসার সঙ্গে জড়িত আবু বক্কর ও জাগির হোসেন  বাশখালীর গণ্ডামারা কয়লা বিদ্যৃৎ নিয়ে পুলিশের উপর হামলার অন্যতম আসামী ।
 
এদিকে এ ঘটনায় সিএনজির ড্রাইভার মো: ছলিম উল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার বাড়ি হোয়ানকের রাজুয়ারঘোনায় এলাকায় ।