গাজীপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১২:৩৪
 
গাজীপুরের কাশিমপুর ধনঞ্জয়খালীতে জমিতে ধান কাটা নিয়ে সংঘর্ষে গফুর মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রুমা (৩৫) নামের এক নারীকে আটক করা হয়েছে।
 
নিহত গফুর মিয়া কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকার বাসিন্দা।
 
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এএসআই হামিদুল ইসলাম জানান, সকালে গফুর মিয়ার দখলকৃত শতাংশ জমিতে নিজের লাগানো ধান কাটতে যান। এ সময় রহিজ মিয়া গ্রুপের লোকজন লাঠিসোটা নিয়ে বাধা দেন। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 
 
এতে গফুর মিয়াসহ উভয়পক্ষের ১১ জন আহত হন। পরে গফুর মিয়াকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
বাকি ১০ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।