অ্যাপল সাইডার ভিনেগারের নানা ব্যবহার

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৯:৩৭
 
আমাদের দেশে সাধারণ ভিনেগারের সাথে কম-বেশি সবাই পরিচিত হলেও অ্যাপল সাইডার ভিনেগারের সাথে তেমন পরিচিত নন। তবে আজকের দিনে এই উপাদানটির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওজন কমানো ও  চুল পড়া রোধসহ বিভিন্ন উপকারিতা রয়েছে অ্যাপল সাইডার ভিনেগারের। চলুক জেনে নেয়া যাক এই উপাদানটির কিছু ভিন্ন ব্যবহার।
 
* প্রতিদিন দুই চা চামচ অ্যাপল সাইডারর ভিনেগার খান, ওজন কমবে। এর অ্যাসিটিক এসিড ওজন কমাতে ভূমিকা রাখে।
 
* যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তারা এক গ্লাস পানিতে ১ চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিলিয়ে খান, খুব তাড়াতাড়ি আরাম পাবেন।
 
*  অ্যাপেল সাইডার ভিনেগার শরীরের লিভার ভালো রাখে, অ্যালার্জি প্রতিরোধ করে এটি।
 
* চুলে শ্যাম্পু দেয়ার পর আমরা অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করতে পারি। এতে করে চুলে কন্ডিশনিং হবে, তাছাড়া চুলের খুশকি যাবে এবং চুল নতুন করে গজাবে। একটু স্প্রে বোতলে অথবা কোন বোতলে ৩ চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এবং এক কাপ পানি মিশিয়ে রেখে দিবেন। শ্যাম্পু করার পর পুরো চুরে স্প্রে করবেন।
 
* প্রতিদিন সকাল বেলা অ্যাপেল সিডার ভিনেগার পানির সাথে মিশিয়ে গার্গেল করলে দাঁতের জমে থাকা দাগ ও হলদে ভাব দূর করে। গার্গেলের পর সাধারণ নিয়মে দাঁত ব্রাশ করুন।
 
* অ্যাপেল সিডার ভিনেগার এর আন্টিব্যাক্টেরিয়াল প্রভাব প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। যা মুখে ব্রণের বৃদ্ধি কমিয়ে আনে এবং ব্রণ দূরীকরণে সাহায্য করে। এর এসিড মুখের পি এইচ এর মাত্রা ঠিক রাখে এবং অন্যান্য দাগ দূর করতে সহায়তা করে।
 
* পেডিকিউর করতে পানির মধ্যে অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে করতে পারুন। এতে করে পা পরিষ্কার হবে ভালো করে, পায়ের ত্বক উজ্জ্বল হবে, পায়ের দুর্গন্ধ দূর হবে।