ফেলে যাওয়া বস্তায় ৮৫ হাজার পিস ইয়াবা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১২:১৪
 
চট্টগ্রামের চন্দনাইশে ‘মাদক কারবারিদের’ ফেলে যাওয়া বস্তা থেকে ৮৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
 
বৃহস্পতিবার চন্দনাইশ থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে পুলিশ চেকপোস্ট পরিচালনা করে। চট্টগ্রামের দিকে আসা একটি মোটর সাইকেলকে থামার সংকেত দেয়া হলে আরোহীরা না থেমে একটি বস্তা ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা থেকে ৮৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 
 
তিনি আরো বলেন, এই ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।