খিলগাঁওয়ে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৫:০৮
 
রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত মাকসুদা আক্তার (২২) ঐ এলাকার জাহিদ হোসেনের স্ত্রী।
 
স্বজনদের বরাত দিয়ে খিলগাঁও থানার এসআই নাসির উদ্দিন হাওলাদার জানান, বুধবার রাতে বাসার সিলিং ফ্যানের সঙ্গে মাকসুদার ঝুলন্ত দেহ পাওয়া যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ওসি মাইনুল ইসলাম বলেন, গৃহবধূকে হত্যা করা হয়েছে এমন কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঐ মৃত্যুকে আত্মহত্যা বলে মনে হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে সেটি নিশ্চিত হওয়া যাবে।