কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাসকে প্রধান আসামি করে ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার আলামপুর ইউনিয়নের দহকুলায় ৭মে অনুষ্ঠেয় ইউপি নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতা ঘটনা ঘটে। এ সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থক লাল্টু মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়।
বৃহস্পতিবার রাতে নিহতের বড় ভাই মাহবুবুল করিম মোল্লা বাদী হয়ে এজাহার নামীয় ২১ জন ও অজ্ঞাত ১২ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
