ভারতীয় সিরিয়াল দেখতে না দেয়ায় শিশুর আত্মহত্যা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৪:৪০
ভারতীয় সিরিয়াল দেখতে না দেয়ায় মা-বাবার উপর অভিমান করে সাতক্ষীরার কলারোয়ায় তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
 
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দেয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী সোমা খাতুন (৮) দেয়াড়া গ্রামের শহীদুল ইসলামের মেয়ে। সে দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
 
দেয়াড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই লুৎফর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি।