শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৪:৩৯
নরসিংদীর শিবপুর উপজেলায় শুক্রবার বিকালে বান্ধারদিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। 
 
এলাকাবাসী জানান, দুই বন্ধু রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা প্রাণের একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
 
নিহতরা হলেন- উপজেলা বান্ধারদিয়া গ্রামের মো. রিপন খান (১৪), পিতা মো. মালেক মিয়া ও মো. শরিফুল ইসলাম (১৩) পিতা আ. বাছেদ মিয়া।
 
সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা ও শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আফসার। 
 
শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোল্লা আ. আজিজ ঘটনার সততা শিকার করেন। গাড়িটি থানায় আটক করা হয়েছে বলে জানান তিনি।