নূর হোসেন জন্মভূমি স্মৃতি সংসদের সাইনবোর্ড ভাঙার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৮:৩৫
মঠবাড়িয়া উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের চৌরাস্তা বাজারে শহীদ নূর হোসেন জন্মভূমি স্মৃতি সংসদের সাইনবোর্ড ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
 
শনিবার দুপুরে পূর্ব সাপলেজা চৌরাস্তা বাজার সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক গ্রামবাসী অংশ নেন।  মানববন্ধন শেষে বক্তব্য দেন শহীদ নূর হোসেনের চাচা ক্বারী আবদুল হাকিম, মাওলানা রুহুল আমিন, শিক্ষক মহিউদ্দিন আহমেদ,নূর মিয়া, আবু দরজি,আব্দুস সালাম প্রমুখ।