ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঁশতলা আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে।
রবিবার দুপুর ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রকল্পের বাসিন্দারা দাবি করেছেন। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ ব্যাপারী জানান, দুপুরে আশ্রয়ণ প্রকল্পের রানী বেগমের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কাউখালি ও ঝালকাঠির দুটি ইউনিট এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১০টি বসতঘরের পুড়ে ছাই হয়ে যায়।
