কাওরান বাজারে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ০২ মে ২০১৬, ১৩:৩৮
 
রাজধানীর কারওয়ান বাজারে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
 
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের মহাপরিচালকের নির্দেশে সোমবার চার সদস্যের এই তদন্ত কমিটি করা হয়েছে।
 
কমিটিতের বাহিনীর ঢাকা বিভাগীয় অঞ্চলের পরিচালক মোজাম্মেল হককে প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- ঢাকা বিভাগের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ, উপ সহকারী পরিচালক মো. সালাউদ্দিন ও তেজগাঁও ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা তানহারুল ইসলাম।
 
রবিবার সন্ধ্যায় কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লেগে প্রায় ২০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়।