রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৭:২৩

রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা মাদক সেবন ও বিক্রির অভিযোগে অভিযুক্ত।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৩ হাজার ৯৯৮ পিস ইয়াবা , ১ কেজি ১৮৮ গ্রাম (১৬০৫ পুরিয়া) হেরোইন ও ১৭ কেজি ৫৭৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন: ‘স্থানীয় জনগণের অধিকার প্রতিষ্ঠায় উপজেলা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

ইত্তেফাক/এমআই