নিজামীর সঙ্গে দেখা করতে কারাগারে পরিবারের সদস্যরা

আপডেট : ০৬ মে ২০১৬, ১২:৫৬
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে গেছেন তার পরিবারের সদস্যরা।
 
শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে তারা কাশিমপুর কারাগারে পৌঁছেন।
 
কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, শুক্রবার সকালে মতিউর রহমান নিজামীর পরিবারের ৬ সদস্য কাশিমপুর কারাগারে আসেন। পরে তারা আবেদন করলে বেলা ১১টার দিকে তাদের দেখা কর‍ার সুযোগ দেয়া হয়।
 
পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন- নিজামীর স্ত্রী সামছুন্নাহার, দুই ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান ও ডা. নাঈমুর রহমান, পুত্রবধূ রায়য়ান ও ফালুয়া এবং মেয়ে মহসিনা ফাতেমা।