নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতি মিয়া (৫০) নামের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করা এক প্রার্থীর ভোটকেন্দ্রে মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ৮টার দিকে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
কলমাকান্দা থানার ওসি মাহবুবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
