গুলিস্তানে ছুরিকাঘাতে এএসআই আহত

আপডেট : ০৭ মে ২০১৬, ১৩:০২
 
রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এএসআই আনিসুর রহমান গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
 
আনিসুর নবাবপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক পদে কর্মরত। তার ঘাড়ে তিনটি, মুখে একটি ও বুকে একটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 
 
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, সকাল সোয়া ৯টার দিকে এএসআই আনিসকে ঢামেকে নিয়ে আসা হয়। 
 
বংশাল থানার ওসি জানান, সকালে নবাবপুর পুলিশ ফাঁড়ির একটি টহল দল ডিউটি দিচ্ছিল। একজন সন্দেহভাজন যুবককে তল্লাশির উদ্যোগ নিলে ওই যুবক ও আরো তিনজন পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায়। 
 
ধারণা করা হচ্ছে, স্থানীয় সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।