পানি খাবার কথা মনে করিয়ে দিতে টাইমার বোতল

আপডেট : ০৭ মে ২০১৬, ২০:১০
 
অফিসের কাজে প্রচণ্ড ব্যস্ত। কাজ করতে করতে ভুলে যান পানি খাবার কথা। আর পরে কম পানি খাওয়ার কারণে মাথাধরা, বমি, খিঁচুনি, মুখে ব্রণ। আরো কত সমস্যা। এই সমস্যাগুলো থেকে আপনাকে মুক্তি দিতে পারে একটি টাইমার বোতল।
 
টাইমার বোতল আপনাকে নির্দিষ্ট সময় পরপর মনে করিয়ে দেবে পানি খাবার কথা। কিন্তু কিভাবে কাজটি করবে একটি সাধারণ পানির বোতল?
 
আসলে বোতলটি দেখতে অন্য বোতলের মতই। কিন্তু পার্থক্যটা তার ঢাকনায়। বোতলের ঢাকনিতে টাইমার সেট করার ব্যবস্থা আছে। প্রতি ঘণ্টায় সেই টাইমারই মনে করিয়ে দেবে পানি খাওয়ার কথা। প্রতি ঘণ্টা বোতলের ক্যাপটি ছোট একটি আওয়াজ করে পতাকা তুলে ধরবে, ফলে আপনি কাজের চাপে ভুলে যাবেন না পানি খাওয়ার কথা।