এপ্রিল মাসে বাংলাদেশের রফতানি বেড়েছে শতকরা ১১.৮২ ভাগ। এক বছর আগে এই সময়ের তুলনায় রফতানি বেশি হয়েছে ২৬৮ কোটি মার্কিন ডলার। প্রধান রফতানি পণ্য ছিল গার্মেন্টসের পণ্য। বৃহস্পতিবার সরকারি তথ্য থেকে বিষয়টি জানায় রয়টার্স।
রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে, ২০১৫ সালের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত গত বছরের তুলনায় রফতানি আয় বেড়েছে প্রায় ৯ শতাংশ যার পরিমাণ ২৭৬০ কোটি মার্কিন ডলার। শুধু মাত্র গার্মেন্টস, সমন্বিত নিটওয়্যার এবং শীতের পোশাক রফতানি বেড়েছে ১০ শতাংশ।
সবমিলিয়ে গার্মেন্টস পণ্য রফতানিতে বর্তমানে চীনের পরেই বাংলাদেশের অবস্থান রয়েছে বলে জানিয়েছে ব্যুরো।
