যশোরের ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৭টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি ও ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বাঁকড়া ইউনিয়নে নেছার উদ্দিন, হাজিরবাগে আতাউর রহমান, নির্বাসখোলায় নজরুল ইসলাম, নাভারণে শাহজাহান আলী, মাগুরায় আব্দুর রাজ্জাক, ঝিকরগাছায় আমির হোসেন ও পানিসারা ইউনিয়নে নওশের আলী। আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থীরা হলেন- শিমুলিয়ায় শফিউদ্দিন ও গঙ্গানন্দপুরে বদরউদ্দিন বেল্টু। বিএনপি থেকে বিজয়ী হয়েছেন গদখালি ইউনিয়নে মিজানুর রহমান ও শংকরপুরে মোজাম্মেল হক।
