সাঁথিয়ায় বজ্রপাতে মেম্বার প্রার্থী নিহত

আপডেট : ০৮ মে ২০১৬, ১৪:২০
 
পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর শনিবার সন্ধ্যায় বজ্রপাতে ইসমাইল হোসেন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। এসময় শারমিন (১৪) ও ওসমান (৫০) নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। 
 
নিহত ইসমাইল উপজেলার মাধপুর নতুনপাড়ার নুহু প্রামানিকের ছেলে। তিনি আসন্ন ২৮ মে পঞ্চম ধাপের নির্বাচনে মেম্বার প্রার্থী ছিলেন। 
 
প্রত্যদর্শীরা জানায়, বিকালে একটি ভ্যানযোগে ইসমাইল হোসেন ও শারমিন মাধপুর বাজার থেকে নতুনপাড়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতে ইসমাইল হোসেন ঘটনাস্থলেই মারা যান। শারমিন ও ভ্যানচালক ওসমান গুরুতর আহত হন। 
 
আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।