ফুলবাড়ীয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে। কুশমাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিউগী কুশমাইল ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাওলানা খলিলুর রহমানসহ ব্যালট বাক্স ছিনতাই ও জাল ভোটের ঘটনায় ২০জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ভবানীপুর ফাজিল মাদ্রসা কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার শহীদুল্লাহ খান (৬৫), সোলায়মান (৪৩), পোলিং অফিসার মো. সাইদুল ইসলাম (৪৩), তাজুল ইসলাম (৪৫), মাহমুদা (৩৫), এজেন্ট মো. হেলাল উদ্দিন (৩৫), মাজাহারুল ইসলাম (২৪), নুরুল আমিন (৩৭), রিয়াজ উদ্দিন (২৪), জাহাঙ্গীর আলম (২৭), সফিকুর রহমান (৩৫), রাশেদুল ইসলাম(২৭), জিয়াউর রহমান (৩৪), সাইদুল ইসলাম (২৩), ফজলুল হক মাস্টার (৪২), জুলফিকার আলী (৪২), জামাল উদ্দিন (৩৩) ও নিউগী কুশমাইল ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাওলানা খলিলুর রহমান।
শনিবার তাদেরকে আটক করা হলেও রবিবার দুপুর দেড়টা পর্যন্ত তাদের বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, তা সঠিক করে বলতে পারেননি ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, পরে তা জানানো হবে।
