বোরহানউদ্দিনে ৯ জেলের জরিমানা

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:০৮

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অপরাধে সোমবার সকালে তেঁতুলিয়া নদী থেকে ৯ জেলেকে আটক করে স্থানীয় মত্স্য বিভাগ। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম জিতেন্দ্র কুমার নাথ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. এএফএম নাজমুস সালেহীন জানান, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভয়াশ্রমের মাছ ধরার অপরাধে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়।