গাজীপুরের টঙ্গীতে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড কারখানার নিজস্ব ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, ভোর সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই ছাপাখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ওই ছাপাখানার ৩টি প্রিন্টিং মেশিন ও আসবাবপত্র পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।
