বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রবি কর্পোরেট অফিসে রক্তদান এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ৮ মে ২০১৬ এ উদ্যোগ নেয় টেলিকম কোম্পানিটি।
থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ যার কারণে শরীরের লোহিত রক্ত কণিকা নষ্ট হয়ে শরীর রক্তশূন্য হয়ে পড়ে। রবি-র কর্মকর্তাদের রোগটি সম্পর্কে সচেতন করা এবং রক্তদানের মাধ্যমে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করতে এই কর্মসূচি পালন করা নহয়।
