মৌলভীবাজারের তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে চাচার ছুঁড়িকাঘাতে প্রাণ হারিয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী ভাতিজা। মঙ্গলবার রাতে জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সুরভীপাড়া এলাকায়। এ ঘটনা ঘটে।
এ সময় তার ছুঁড়িকাঘাতে আহত হন তার ভাই এর বউও।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে ব্যবসায়ী শামীম মিয়ার ছেলে ফাইয়াজ আহমদ ভাত খেতে বসলে তার চাচী তাকে ঠান্ডা ভাত এনে দেন। এ সময় সে ঠান্ডা ভাত খাবেনা জানালে চাচীর সাথে রাগারাগী হয়। ঝড়গার শব্দ শুনে ফাইয়াজের মা এসে এতে সম্পৃক্ত হলে উভয়ের মধ্যে শুরু হয় তুমুল পারিবারিক ঝগড়া।
ঘটনায় ক্ষিপ্ত হয়ে পড়েন ফাইয়াজের চাচা জাকারিয়া (৪০)। এ সময় জাকারিয়া ফাইয়াজের মা কে গালিগালাজ করতে থাকলে ফাইয়াজ এর প্রতিবাদ করে। এক পর্যায়ে জাকারিয়া ক্ষিপ্ত হয়ে একটি ছুঁড়ি দিয়ে ভাতিজা ও তার মাকে আঘাত করতে থাকে। গুরুতর আহতবস্থায় তাদেরকে শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফাইয়াজ মারা যায়।
জাকারিয়াকে আটক করে পরিবারের লোকজন থানায় খবর দিলে শ্রীমঙ্গল থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
ঘটনার সত্যতা শিকার করে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছান । আহতবস্থায় দুজনকে উদ্বার করে হাসপাতালে নিয়ে আসেন এবং ঘটনায় সম্পৃক্ত জাকারিয়াকে আটক করেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। নিহত ফাইয়াজ লেখা পড়ায় খুব ভালো ছিলো এবছর সে শ্রীমঙ্গল দি বাডস রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে এস এস সি পরীক্ষা দিয়েছিলো।
