দুই দেশের বন্দরকে আধুনিকায়ন করতে ভারতীয় মিনিস্ট্রি অব এক্সটারনাল এ্যাফিয়ার্সের পরিচালক কাজরী বিশওয়ালের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন।
প্রতিনিধি দলটি প্রথমে বেনাপোল বন্দরের ওপরে পেট্রাপোল বন্দর পরিদর্শন শেষে বেনাপোল বন্দর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দলটি বন্দরের অডিটরিয়ামে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় সভাপতিত্ব করেন বেনাপোল বন্দরের উপ পরিচালক আ. জলিল। বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন কাস্টমসের সহকারী কমিশনার বাছির আহমেদ, বেনাপোল সিএন্ডএফ এজন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান।
