মগবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ১২ মে ২০১৬, ০৮:৪১
 
রাজধানীর মগবাজারে আরিফ (২০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার দিবাগত রাত ১১টার দিকে মগবাজার চেয়ারম্যান গলিতে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে আরিফের মৃত্যু হয়।
 
মৃত আরিফ পরিবারের সঙ্গে মগবাজার আমবাগান এলাকায় বসবাস করতেন।
 
স্থানীয়রা জানায়, রাতে অনিক হাসানসহ ৪-৫ জন আরিফকে এলোপাতারি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।
 
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজ্জামেল হক জানান, আরিফের লাশ মর্গে রাখা হয়েছে।