মোহম্মদপুরে ভ্যানচালক গুলিবিদ্ধ

আপডেট : ১২ মে ২০১৬, ১১:০৪
 
রাজধানীর মোহাম্মদপুরে সুমন নামে এক ভ্যানচালক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
 
আহত সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, মোহাম্মদপুর থানার কয়েকজন পুলিশ সদস্য বুধবার রাত ১২টার দিকে সুমনকে হাসপাতালে নিয়ে আসেন। তার ডান পায়ে একটি গুলি লেগেছে।
 
আহত সুমন জানান, মোহাম্মদপুরের বাঁশিবাড়ী এলাকায় হেঁটে নিজের বাসায় যাওয়ার পথে হঠাৎ একটি গুলি তার পায়ে লাগে। কিন্তু কোথা থেকে বা কারা গুলি করেছে সেটি বলতে পারেননি তিনি।