দুই কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ নেই

আপডেট : ১২ মে ২০১৬, ১৭:৩৯
 
পুঁজিবাজারে অস্বাভাবিকভাবে শেয়ারদর বাড়ছে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং রহিমা ফুডের। তাই কোম্পানি কর্তৃপক্ষের কাছে এর নেপথ্যে কোনো কারণ রয়েছে কিনা এমনটা জানতে চেয়ে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, অস্বাভাবিকভাবে শেয়ারদর বাড়ার কোনো কারণ নেই।
 

এদিকে গত ২ মে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৪৯ দশমিক ২ টাকা। যা ১০ মে লেনদেন দাঁড়িয়েছে ৬৭ দশমিক ২ টাকায়। আর গত গত ২ মে রহিমা ফুডের শেয়ার দর ছিল ৩৬ দশমিক ৯ টাকা। যা ১১ মে লেনদেন শেষে  বেড়ে দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৯ টাকায়।