এসিসিএ’র সম্মাননা অনুষ্ঠান

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:৪৪

নতুন সদস্যদের সংবর্ধনা দিল অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এই সম্মাননা ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর ৬৯ জন নতুন এসিসিএ মেম্বার এবং ১৬ জন নতুন এফসিসিএ মেম্বারদের এসিসিএ বাংলাদেশের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, প্রতিষ্ঠান আইডিএলসির এমডি ও সিইও মো. আরিফ খান ও শুন শিং গ্রুপ বাংলাদেশ অপারেশনসের সিএফও ও কোমপানি সেক্রেটারি মোঃ কাউসার আলম ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর এক্সামিনেশনস সেবাস্ট্রিয়ান পিয়ার্স প্রমুখ উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি