ডটলাইনসের নতুন পরিচালক ওলা জোহান্স

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:৪৪

ডটলাইনস নতুন ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে ওলা জোহান্স লিন্ড’কে নিয়োগ প্রদান করেছে। এর আগে ওলা একটি নতুন লটারি মোবাইল প্ল্যাটফর্ম মোভিলট-এ কো-ফাউন্ডার ছিলেন। ডটলাইনস একটি টেকনোলজি পাওয়ার্ড কনজ্যুমার অ্যান্ড বিজনেস সল্যুশন গ্রুপ, যার প্রধান সচিবালয় সিঙ্গাপুরে। গ্রুপটি বাংলাদেশসহ এশিয়ার বেশকিছু দেশে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে। ডটলাইনস-এর এমডি এবং সিইও হাসান মেহেদী বলেন, বিগত কয়েক বছর ধরে ডটলাইন্স ৮টিরও বেশি দেশে কার্যক্রম সমপ্রসারণের মাধ্যমে ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করছে। এখন আমাদের একজন গ্লোবাল টেকনোক্র্যাট প্রয়োজন-যিনি গ্রাহক পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কাটিং-এজ নৈপুণ্য নিয়ে এসেছেন।—  প্রেস বিজ্ঞপ্তি।