কুমিল্লার মুরাদনগরে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যসহ ৩টি পদে ১৩ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার যাচাই বাছাইয়ের শেষদিনে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসরা মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তাদের প্রার্থীতা বাতিল করেন।
জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে সদস্য পদে ৩ জনসহ ১৩ জনের প্রার্থীতা বাতিল করা হয়। এদের মধ্যে চেয়ারম্যান পদে দাখিলকৃত মনোনয়নপত্রে ত্রুটি থাকায় ৩ জন স্বতন্ত্র প্রার্থী এবং বাঙ্গরা পূর্ব ইউনিয়নে জাতীয়পার্টি মনোনীত প্রার্থী নুরুল ইসলামের প্রার্থীতা বাতিল করা হয়।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন এ উপজেলার ২২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
