সিরিয়ায় হিজবুল্লাহর সামরিক শাখার কমান্ডারকে জিহাদিরা হত্যা করেছে বলে দাবি করেছে সংগঠনটির সদস্যরা। মুস্তফা আমিনি বদরুদ্দিন নামের এই কমান্ডারকে শুক্রবার আক্রমণ করে তারা। বিবিসি।
দামেস্কের বিমানবন্দরের নিকট বদরুদ্দিনের মৃত্যুর জন্য প্রাথমিকভাবে দায়ী করা হয় ইসরাইলকে। ২০১১ সাল থেকে সিরিয়ায় হিযবুল্লাহর সামরিক বিভাগ পরিচালনা করে আসছিলেন তিনি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে এ সময় থেকে হাজার হিজবুল্লাহর সদস্য সেখানে যায়।
সিরিয়ায় তাদের শত্রু পক্ষ হিসেবে ছিল বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীগোষ্ঠি থেকে শুরু করে আইএস নামক জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। হিজবুল্লাহর তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দামোস্কো বিমানবন্দরের নিকটে হিজবুল্লাহর অবস্থানকে লক্ষ্য করে আর্টিলারি বোমা নিক্ষেপ করা হয়। তাকফিরি গ্রুপ এই আর্টিলারি হামলা চালিয়েছে। এই হামলায় নিহত হয়েছেন আমাদের কমান্ডার মুস্তফা বদরুদ্দিন।
উল্লেখ্য, তাকফিরি মূলত পৃথক এক জিহাদি গোষ্ঠী যারা বিশ্বাস করে মুসলমান সমাজ ধীরে ধীরে অবিশ্বাসীদের সমাজে পরিণত হচ্ছে। বিবিসি।
