টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকায় শনিবার বিকালে তানাজ ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, বিকাল ৪টায় কারখানার ভিতর থেকে আগুনের ধোয়া দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের উত্তরা ও টঙ্গীর তিনটি উইনিটের সদস্য এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. সেলিম হোসেন জানান, কারখানার বিল্ডিংয়ে ওয়েল্ডিংয়ের কাজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
