পাবনার সুজানগরের আন্ধারকোটা গ্রাম থেকে শনিবার সকালে ভেজাল দুধ তৈরির সময় দুই ব্যক্তি আটক করেছে র্যাব পাবনা-১২।পরে তাদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
আটককৃতরা হলেন- আন্ধারকোটা গ্রামের তমিজ সরদারের ছেলে বকুল সরদার (৩০) ও দুলাই গ্রামের ইসলাম মোল্লার ছেলে হারুন মোল্লা (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৩২০লিটার ভেজাল দুধ, ৫৭ লিটার সয়াবিন, ৪টি বেলেন্টার মেশিন ও দুই কেজি গ্লুকোজ উদ্ধার করা করা হয়।
র্যাবের কর্মকর্তা মিজানুর রহমান রহমান জানান, বকুল বেশ কিছুদিন ধরে তার নিজ বাড়িতে হারুনের সহযোগিতায় ভেজাল দুধ তৈরি করে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরিকালে হাতে-নাতে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। উদ্ধারকৃত দুধ স্থানীয় আত্রাই নদীতে ফেলে নষ্ট করা হয়েছে।
